কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে : আবু হানিফ 

সোনারগাঁও উপজেলায় এক আলোচনা সভায় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা
সোনারগাঁও উপজেলায় এক আলোচনা সভায় কথা বলেন আবু হানিফ। ছবি : কালবেলা

বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজারে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। দেশের মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। যে সবজি রংপুরে ২০/৩০ টাকা কেজি, সেই সবজি ঢাকায় ৮০/১০০ টাকা। এর পিছনে রয়েছে সিন্ডিকেট। এই বাজার সিন্ডিকেট পরিকল্পিতভাবে বাজারকে অস্থিতিশীল করে নিজেরা কোটি কোটি টাকা লুটপাট করছে। এই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই এই বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগও করেন তিনি।

আবু হানিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের দায়িত্ব নিতে হবে। দেশ গঠনের লক্ষ্যে ছাত্র ও তরুণদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে-বিদেশে বসে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান থাকবে। পরাজিত শক্তি আওয়ামী লীগ দেশে যেন বিশৃঙ্খলা না করতে পারে, সেজন্য সবাই সতর্ক থাকবেন।

ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ লেজুড়বৃত্তিক রাজনীতি করে না। ছাত্র অধিকার ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে অভ্যুত্থান ঘটিয়েছে, স্বাধীন সময়ে সবাইকে প্রকাশ্য রাজনীতি করার আহ্বানও করেন তিনি।

তিনি আরও বলেন, পেশিশক্তি, দখলদারিত্বের রাজনীতির বাইরে গিয়ে মেধাভিত্তিক রাজনীতি গড়ে তুলতে হবে। ছাত্র রাজনীতি যেন বেকার তৈরির কারখানা না হয়ে যায়, সেদিকেও লক্ষ রাখতে হবে।

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। আমরা দেশ ও মানুষের জন্যে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত বিভিন্ন উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে সংবর্ধনা এবং সোনারগাঁও উপজেলা যুব অধিকার পরিষদের কমিটি গঠন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শিমুলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের সভাপতি কাওছার আলী, নারায়ণগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপন, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X