কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:১৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

কাল ভারতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

কাল ভারতে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে চলছে নানা সমীকরণ। বেড়েছে দেশি-বিদেশিদের তৎপরতা। এমন প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন প্রশ্নে বরাবরের মতো আওয়ামী লীগের প্রতি ইতিবাচক অবস্থানে রয়েছে দেশটি। তাদের এ অবস্থান আরও দৃঢ় করতে বিজেপির আমন্ত্রণে আগামীকাল (রোববার) ভারতে যাচ্ছে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া কালবেলাকে বলেন, পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ভারতে যাবে। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধিদলটি তিন দিনের সফর শেষে ৯ আগস্ট দেশে ফিরবে।

জানা গেছে, আওয়ামী লীগের এ প্রতিনিধিদলে আরও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত। সফরে প্রতিনিধিদলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদকসহ আরও অনেকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে। তাই আওয়ামী লীগ প্রতিনিধিদলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে। এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে।

আরও পড়ুন : রাজনৈতিক প্রশ্নে ‘চুপ’ পিটার হাস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১১

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১২

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৩

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৪

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৬

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৭

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৮

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৯

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

২০
X