টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক প্রশ্নে ‘চুপ’ পিটার হাস

কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি : কালবেলা
কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ছবি : কালবেলা

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন শেষে এক সাংবাদিক বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের কিছু রাজনৈতিক প্রশ্ন ছিল।’ ওই প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

শনিবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আরও পড়ুন : আ.লীগের মিডল স্টাম্প উড়িয়ে পতন করা হবে : রিজভী

এ সময় তিনি বলেন, ‘কুমুদিনী কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানগুলো খুব ভালো কাজ করছে। এখানে এসে আমি খুবই আনন্দিত।’

এর আগে মার্কিন রাষ্ট্রদূত সকাল ৯টা ৫০ মিনিটে তার স্ত্রী এমিকে সঙ্গে নিয়ে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা, সম্পা সাহা, মহবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেষ ভৌমিক প্রমুখ।

পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে রাষ্ট্রদূত কুমুদিনী মিলনায়তনে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর মার্কিন রাষ্ট্রদূত কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X