কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে যুবদল নেতা জুয়েলের শুভেচ্ছা বিনিময় 

গুলশানে ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
গুলশানে ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বিএনপির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, শরীফ উদ্দিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এই মণ্ডপে সৌহার্দ্যমূলক পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা করতে পারেন, সেজন্য কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো তাদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা অনুযায়ী নির্বিঘ্নে ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করেন জুয়েল। যারা গত ৭ অক্টোবর থেকে পালাক্রমে ২৪ ঘণ্টা পূজামণ্ডপের পাহারায় নিয়োজিত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X