মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে’

স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলমান। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

রোববার (৬ জুলাই) নরসিংদীর মনোহরদী থানা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবির আন্দোলনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে মনোহরদী থানা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, বর্তমান সরকার আবারও পাতানো একতরফা নির্বাচন করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ফের মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনো হামলা-মামলায় ভয় পায় না। আমরা আন্দোলন সফল করে এবং দাবি আদায় করেই ঘরে ফিরব।

আরও পড়ুন : ‘পাতানো নির্বাচনের চেষ্টা করলে মার্কিন নিষেধাজ্ঞায় পড়বে সরকার’

মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ডা. আব্দুল খালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার শামস কেনেডি, কাউন্সিলর আকরাম হোসেন কাজল, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব উজ্জল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকারিয়া, সদস্য সচিব মাহফুজসহ অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১০

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১১

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১২

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৩

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৫

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৬

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৭

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৮

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৯

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

২০
X