কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:০৮ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির কয়েকজন নেতা। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান।

তিনি বলেন, আমাদের সব কথা শুনেছে বিএনপি। তারা জানিয়েছে আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, তারপর তাদের সিদ্ধান্ত জানাবে।

তিনি বলেন, এখন ফ্যাসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আমাদের সামনে বাধা হিসেবে দাঁড়িয়েছে চুপ্পু (রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন) অপসারণ এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এগুলো নিয়ে আপনারা জানেন আমরা গত দুই দিন ধরে আমাদের দেশের প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করেছি।

এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে জামায়াতের সঙ্গেও বৈঠক হয়েছে, জামায়াত আমাদের সঙ্গে একমত পোষণ করেছে।

তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করেছি। নৈতিকতার জায়গা থেকে ইসলামী আন্দোলনও রাষ্ট্রপতির অপসারণ চায়।

তিনি জানান, আগামীকাল গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করবেন তারা।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ, সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়োরি, ও মুখপাত্র সামান্তা শারমিনসহ ৭ নেতা উপস্থিত ছিলেন।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ‘চুপ্পু মাস্ট বি গন। আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না।’

বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X