কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবনেতা আইয়ুবের শোডাউন

নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন যুবনেতা মোহাম্মদ আইয়ুব। ছবি : কালবেলা
নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন যুবনেতা মোহাম্মদ আইয়ুব। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় শোডাউন করেছে বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্যসচিব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর যুবদলের আগামীর কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী যুবনেতা মোহাম্মদ আইয়ুব।

রোববার (২৭ অক্টোবর) সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যান আইয়ুব।

এ সময় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য জাহিদ হোসেন, যুবনেতা মো. নাজমুল, অপু, রোমান, রিয়াজ, মিল্টন, জিহাদ, রাফাত, ওয়াদুদ, আশিক, সবুজ, রানা, শাকিলসহ অসংখ্য নেতাকর্মী নানা স্লোগান দেন।

এর আগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা।

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১০

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১১

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১২

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৩

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৪

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৫

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৬

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৭

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৮

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৯

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

২০
X