কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের অন্যায় কাজে সম্পৃক্ত করবেন না : নয়ন

নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
নুরুল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির মর্যাদা ক্ষুণ্ন হয়- এমন কোনো অন্যায় কাজে নিজেদের সম্পৃক্ত করবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন। তাই শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না।

বুধবার (৩০ অক্টোবর) ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলার জাদুরানী হাটে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদলের লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ, মানুষের সেবা করা। আমরা মানুষের যত সেবা করবো, ততই মানুষ আমাদের ভালবাসবে। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন। তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থেকে ইতিবাচক কাজের মধ্য দিয়ে তাদের মন জয় করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সে নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। হাসিনা পালালেও সংকট কাটেনি উল্লেখ করে তিনি বলেন, মানুষ বিশ্বাস করে- একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাই সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান যুবদলের এই সাধারণ সম্পাদক।

এ সময় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X