কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কে বিজয়ী বাংলাদেশি হাফেজ মুয়াজকে চরমোনাই পীরের অভিনন্দন

বিশ্বজয়ী হাফেজকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
বিশ্বজয়ী হাফেজকে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অনন্য কীর্তি গড়ায় বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

শুক্রবার (১ নভেম্বর) দলটির প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আহমদ আবদুল কাইয়ূম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় জানানো হয়, পীর সাহেব চরমোনাই এক অভিনন্দন বার্তায় বলেন, মুয়াজ মাহমুদ এই বিজয়ে মুসলিমবিশ্বে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করেছে। তার এই গৌরবময় মুসলিম উম্মাহর বিজয়, ইসলাম ও কোরআনের বিজয়। এ বিজয় এটা প্রমাণ করেছে যে, শত প্রতিকূলতা ও সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ও শিক্ষার চর্চা থেমে নেই।

তিনি আরও বলেন, হাফেজ মুয়াজ মাহমুদের বিজয়ে দেশের সর্বস্তরের মানুষ খুশি ও আনন্দিত। মুয়াজ মাহমুদের বিজয়ে দেশের মুসলমানরা ইসলামকে হৃদয়ের কতটা গভীর থেকে ধারণ করে তা সহজেই অনুমেয়।

বিশ্ববিজয়ী হাফেজ মুয়াজ মাহমুদের শিক্ষক এবং পিতা-মাতাকেও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিটি মুসলিম মা-বাবার কর্তব্য, নিজ নিজ সন্তানকে আবশ্যিকভাবে কোরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এতে তারা শুধু পরকালেই আল্লাহর কাছে পুরস্কারপ্রাপ্ত হবেন না, দুনিয়াতেও মর্যাদাবান হবেন এবং তাদের সন্তানরা সৎ ও আদর্শবান হিসেবে গড়ে ওঠার পথ খুঁজে পাবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা আশা করব ধর্ম উপদেষ্টা ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্বজয়ী তরুণ এই হাফেজদেরকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে অর্জিত এই বিশাল গৌরবকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। কেননা এ বিজয় দেশের, ইসলামের, ১৮ কোটি মানুষের।

উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযুল ফয়জিল কোরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১০

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১১

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১২

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৩

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৪

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৫

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৬

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৭

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৮

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৯

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

২০
X