কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যেই পরিবর্তন আস‌বে : দুদু

জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা পরিবর্তন হবে বলে মানুষ প্রত্যাশা করে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষের মানুষ, প্রকৃত মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনা করবে। তিনি বলেন, এই সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করতে হবে। এছাড়া দেশ ও দেশের জনগণ মুক্তি পাবে না।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন দুদু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এই সভা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ৪০ লক্ষ নেতাকর্মীদের না‌মে এক লক্ষ মামলা দিয়েছে বর্তমান সরকার। এই চল্লিশ লক্ষ নেতাকর্মী বঙ্গবন্ধু খেতাব পাওয়ার যোগ্য। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন। বর্তমান এই ৪০ লক্ষ নেতাকর্মীও গণতন্ত্রের জন্য আন্দোলন করে মামলা খেয়েছে। এই সরকার হামলা মামলা করে আবার ক্ষমতায় আসতে চায়।

তিনি বলেন, বর্তমানে চারিদিকে আবহাওয়া ভালো না। এটা প্রধানমন্ত্রী ভালো করে জানেন, পুলিশ প্রশাসনও জানেন। এজন্যই শেখ হাসিনা প্রশাসনকে বলেছেন- আপনারা ভয় পাবেন না। কীসের জন্য ভয় পাবেন? দেশের জনগণের ক্ষতি করেছেন এই জন্য? গণতন্ত্র হরণ করেছেন এই জন্য? কিন্তু মানুষ গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে এবং জনগণ এই আন্দোলনে সফল হবে।

সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা ফোরকানী আলম, অ্যাডভোকেট আবেদ রেজা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X