কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের ঠাঁই বাংলায় হবে না : ঢাবি শিবির সভাপতি

গণজমায়েতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত
গণজমায়েতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের বিচারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে। কোনো ফ্যাসিবাদের ঠাঁই এই বাংলায় হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম।

রোববার (১০ অক্টোবর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, হাসিনা এবং তার দোসররা এখনো বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করতে চাই, আমরা আবু সাইদের রক্তকে বৃথা যেতে দেব না। শহীদরা আমাদের পথপ্রদর্শক। প্রয়োজন হলে আবারও আমরা শহীদদের পথধরে জীবন দিতে প্রস্তুত আছি।

তিনি বলেন, গুজবলীগ, খুনি হাসিনা ও ফ্যাসিবাদের দোসররা কেউ রাজপথে নেই। অথচ শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধের উত্তরসূরীরা সারাদেশের রাজপথ অলিগলিতে ছড়িয়ে আছে।

তিনি আরও বলেন, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এখনো অনেক স্বৈরাচারের দোসররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেজন্য ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে। আমি ছাত্র-জনতাকে অনুরোধ করছি, ফ্যাসিবাদের দোসররা যে যেখানে আছে তাদের আপনারা ধরিয়ে দিন। তাদের বিরুদ্ধে মামলা করুন।

সাদিক কায়েম বলেন, আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য ভেতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X