কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে আ.লীগ হারিয়ে গেছে : মঈন খান

সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে। নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসকে অবতীর্ণ হয়েছিল। পরে আবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তারা হারিয়ে গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, মানবসমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে, তাকে কিন্তু ছিটকে পড়তে হবে; যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে।

তিনি বলেন, ৭১-এ মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তারা পরস্পরবিরোধী নয়। তারা একে অপরের পরিপূরক। সংঘাতের রাজনীতিতে দেশের কোনো উন্নতি হবে না। গণঅভ্যুত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে কাজগুলো আমাদের করা প্রয়োজন, সেগুলো করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, সত্যিকারে জনগণের মঙ্গলে কাজ করতে চাই, তাহলে এ কাজ করতে কোনো বাধা আসবে না।

সভাপতির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা এ দেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে, নির্বাচন ধ্বংস করে দিয়েছে। আমরা এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। এই রকম একটি নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হবে, দেশে গণতন্ত্রের একটি মূল্যবোধ আসবে। এটার ওপর দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ তৈরি করতে পারবো। তার মানে মূল কাজ হচ্ছে নির্বাচন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান পরিবর্তন কিংবা রাষ্ট্র সংস্কার করতে হবে। এমনিতেই ভাবনা-চিন্তা, কাজ ও দলের দিক থেকে বাংলাদেশ অনেক বিভাজিত। এই বিভাজন যদি চলতে থাকে, তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো সন্নিবেশিত করতে হবে, একসাথে করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূমসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১০

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১২

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৩

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৫

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৬

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৭

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৮

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৯

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

২০
X