কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্পর্কোন্নয়নে দিল্লির নীতির পরিবর্তন চান আমীর খসরু

বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতির পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ইউনিটি ফর বাংলাদেশ’ আয়োজিত ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন : সমাধানের রাজনীতি কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়- এমন একটা নেরেটিভ চিন্তা আছে ভারতের। সেটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে এসে নতুন বয়ান তৈরি করতে হবে। পরস্পরের প্রতি সম্মান রাখা, স্বার্থের প্রতি সম্মান এবং যে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করা- এমন মনোভাব থাকলেই দুদেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্ক ঠিক থাকবে। দ্বিপক্ষীয় সম্পর্কের দিক থেকে দক্ষিণ এশিয়ার নিজস্ব আঞ্চলিক সম্পর্ক তৈরি করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ভারতের চাহিদার বিষয়টা না বরং বাংলাদেশের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। বৃহৎ প্রতিবেশী বলে তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই সুসম্পর্ক থাকবে সব প্রতিবেশীর সঙ্গে। অন্তর্বর্তী সরকার বিপ্লবকে ধারণ করলেও তারাও আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী ওরফে ক্বাফী রতন, রিভারইন পিপল’র মহাসচিব শেখ রোকন, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, লেখক ও গবেষক আলতাফ পারভেজ প্রমুখ।

অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করে বক্তারা বলেন, ভারতের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X