কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শহীদ’ শরিফ উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান

হামিদুর রহমান হামিদ ‘শহীদ’ শরিফের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন। ছবি : কালবেলা
হামিদুর রহমান হামিদ ‘শহীদ’ শরিফের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা বিএনপি নেতা ‘শহীদ’ এসএম শরিফ উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৫ নভেম্বর) তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ‘শহীদ’ শরিফের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন। রাজধানীর ঠাটারী বাজারের বিসিসি রোডস্থ বিএনপি নেতা হামিদের বাসভবনে শরিফের পরিবারের কাছে এই আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ বংশাল থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে চব্বিশের গণঅভ্যুত্থানে আন্দোলন চলাকালে নিহত ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা ‘শহীদ’ নবিন তালুকদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের পক্ষ থেকে ‘শহীদ’ নবিনের স্ত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই আর্থিক সহায়তা নবিনের স্ত্রীর হাতে তুলে দেন। আগামীতেও ‘শহীদ’ নবিন তালুকদারের পরিবারের পাশে থাকবেন বলে জানান। এ সময় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা নবিন তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X