কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সংবাদ সম্মেলনে ‘বিপ্লবী গণজোট’। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে ‘বিপ্লবী গণজোট’। ছবি : সংগৃহীত

দেশে আরও একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ২২ দফা সংস্কার প্রস্তাব নিয়ে নতুন এ রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ছয়টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন মিলে গঠন করেছে এই জোট। নতুন এ জোটের নাম ‘বিপ্লবী গণজোট’।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের গণ মুক্তি পার্টির আব্দুল মোনেম, বাংলাদেশ গ্রিন পার্টির মো. মোজাম্মেল হক, বাংলাদেশ সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির, বিপ্লবী গরিব পার্টির মো. দিদার হোসেন, বাংলাদেশ পাঠক ফোরামের জসীম উদ্দীন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলক চৌধুরী প্রমুখ নতুন জোটের নানা দিক তুলে ধরেন ।

বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মুনেম লিখিত বক্তব্যে ২২ দফা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতাপ্রাপ্তি ও আশঙ্কামুক্তির লক্ষ্যে তাদের করণীয় ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। বিদ্যমান সংবিধান স্থগিতকরণ। বিদ্যমান সংবিধান স্থগিতকরণ। সম্ভাব্য সংস্কারের প্রস্তাব ও কর্মপন্থা উল্লেখ পূর্বক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা। প্রেসিডেন্ট ও অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নে গণভোটের আয়োজন।

আব্দুল মোনেম বলেন, অন্তর্বর্তী সরকার সরাসরি ভোটে নির্বাচিত না হলেও ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের ম্যান্ডেটের সরকার। এ সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সংকটের মুখোমুখি হতে হবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এ সরকারের হাত দিয়েই হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X