কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে : শরীফউদ্দীন জুয়েল

রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় কথা বলেন শরীফ উদ্দীন জুয়েল। ছবি : কালবেলা
রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় কথা বলেন শরীফ উদ্দীন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেছেন, দেশে-বিদেশে এখনো বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে হাতিরঝিল থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণ পছন্দ করে না- এমন কোনো কাজ করা যাবে না। এক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

সভায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, স্বৈরাচারের পতন হলেও অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থিতিশীল করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

৩৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ফেরদৌস আহমেদ সায়মনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন শরিফের সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১২

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৩

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৪

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৫

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৬

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৮

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৯

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

২০
X