কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দিবে জনগণ : নাজমুল হাসান 

লিফলেট বিতরণকালে নাজমুল হাসান। ছবি : কালবেলা
লিফলেট বিতরণকালে নাজমুল হাসান। ছবি : কালবেলা

পথসভায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের গড়িমসি পরিলক্ষিত হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাজার এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

নাজমুল হাসান বলেন, নির্বাচন প্রসঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের গড়িমসি পরিলক্ষিত হচ্ছে। অনেকে বিরাজনীতিকরণের আশঙ্কা করছেন। নির্বাচন নিয়ে জনগণের মাঝে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। দেশের প্রায় চার কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা অধীর আগ্রহে দিন গুনছে। এমতাবস্থায় অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচন আয়োজন করা। অন্যথায় দেশের জনগণ এ সরকারের স্বচ্ছতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবে।

পথসভা শেষে বোয়ালমারী বাজার এলাকার সকল গলিতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট ও ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এ ছাড়াও বিকাল ৪টায় মধুখালী উপজেলা বাজারের মেইন রোডে আরও একটি পথসভা ও গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ আমান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শীথিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বোয়ালমারী উপজেলার আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বোয়ালমারী পৌর শাখার আহ্বায়ক মনির হোসেন, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটনসহ শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১০

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১১

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১২

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৩

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৪

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৫

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৬

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৭

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৯

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

২০
X