কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম : আমিনুল হক 

পিরোজপুর জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
পিরোজপুর জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আমরা চাই একটি মাদকমুক্ত বাংলাদেশ, এর জন্য ক্রীড়াঙ্গন হবে তার অন্যতম একটি মাধ্যম।

তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ব, যেখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। সুস্থ ধারার সুন্দর একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের খেলোয়াড়দের নিয়ে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ক্রীড়াঙ্গন এমন একটা জায়গা যেখানে পুরো জাতিকে এক জায়গায় নিয়ে আসতে পারে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা বছরই ক্রিকেট ফুটবলসহ বিভিন্ন খেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করেছি। এরপরে আমরা জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চালু রাখব।

নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যেই সারা দেশে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের এ আয়োজন উল্লেখ করে তিনি বলেন, গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে পরিকল্পিতভাবে দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণ ও রাজনীতিকরণ হয়েছে। তাদের এই দলীয় ও রাজনীতিকরণের ফলেই দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করা হয়েছে এবং আমাদের যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে তাদেরকে বিপথে ফেলে দিয়েছে। সেই যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনার জন্য এবং দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত করার লক্ষ্য নিয়েই সারা দেশে বছরব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলার এ আয়োজন।

এ সময় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহেরাব হোসেন অপি, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি একদিনের এ ম্যাচে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X