কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাদপন্থিদের বিচারের দাবিতে উলামা মাসায়েখের সংবাদ সম্মেলন

সাদপন্থিদের বিচারের দাবিতে উলামা মাসায়েখের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সাদপন্থিদের বিচারের দাবিতে উলামা মাসায়েখের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

টঙ্গীর বিশ্ব ইজতেমা ২০১৮ সালের ১ ডিসেম্বর সাদপন্থিদের উচ্ছৃঙ্খল সাথী কর্তৃক তাবলিগি সাথী ভাই, উলামা মাশায়েখ এবং ছাত্রদের উপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উলামা মাসায়েখ বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন করেন তারা।

মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আমানুল হক।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি বশিরুল্লাহ, মাওলানা লোকমান মাজহারী প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমা ২০১৮ সালের ১ ডিসেম্বর শান্তিপূর্ণ অবস্থানে তাবলিগি সাথী ভাইদের উপর নৃশংস হামলা চালায় বিতর্কিত মাওলানা সাদের অনুসারীরা। এতে গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

নেতাকর্মীরা বলেন, সাদপন্থিরা সেদিন নামাজে সেজদারত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে আমাদের সাথী ভাইদের আহত করে, মসজিদ-মাদ্রাসা ভাঙচুর করে। ইজতেমার ময়দানে ছোট ছোট কোমলমতি ছাত্রদের ধরে ধরে নদীতে ছুড়ে মারে। আমরা পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুলিশ কমিশনার বেলালসহ জড়িত সব দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, এমন লোমহর্ষক একতরফা হামলার ঘটনাকে ওই সময় মিডিয়াগুলোতে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়। আমরা সে সময়ও এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি এবং আজকেও জানাচ্ছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা সঠিকভাবে উদঘাটনের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১০

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১১

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১২

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৩

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৪

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৭

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৮

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৯

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

২০
X