কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ইউট্যাবের বিবৃতি

রায়ে প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা মিথ্যা

ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি উচ্চ আদালত থেকে খালাস পাওয়ার ঘটনাকে বিজয়ের মাস ন্যায়বিচার হিসেবে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার (০১ ডিসেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তারা বলেন, হাইকোর্ট বেঞ্চ ২১ আগস্ট মামলা নিয়ে ঘোষিত রায়ে প্রমাণিত হয় যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা মিথ্যা এবং রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত। নেতারা বলেন, শুধু জিয়া পরিবারের প্রতি হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন, যা অত্যন্ত খুশির খবর বলেই মনে করি। ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সাজানো ও পরিকল্পিত ঘটনা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা। পরবর্তীতে তারেক রহমানসহ বিএনপির অনেক নেতাকর্মীকে মিথ্যাভাবে মামলা দিয়ে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

ইউট্যাবের নেতারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এমনকি তড়িঘড়ি করে সাজাও দিয়েছে। আমরা অবিলম্বে তারেক রহমানের নামে দায়ের সব মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X