কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৬:৩০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের পতন সময়ের অপেক্ষা মাত্র : সাইফুল হক

জাতীয় পরিষদের সভায় বক্তব্য রাখছেন সাইফুল হক। ছবি : কালবেলা
জাতীয় পরিষদের সভায় বক্তব্য রাখছেন সাইফুল হক। ছবি : কালবেলা

মানুষের নিরাপত্তা ও অধিকার কেড়ে নিয়ে সরকার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা না থাকায় সরকারকে দমনপীড়ন, হয়রানিমূলক মিথ্যা মামলা, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের পথ গ্রহণ করতে হয়েছে। নিবর্তনমূলক নতুন সাইবার নিরাপত্তা আইনও সরকারকে রক্ষা করতে পারবে না। প্রতিপক্ষ ও ভিন্নমত দমনের সবগুলো ধারা অক্ষুণ্ণ রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের পোশাক পরিবর্তন দেশবাসী গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির জাতীয় পরিষদের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, গণরোষ থেকে এবার এই সরকার আর রক্ষা পাবে না। গণরোষ অচিরেই গণঅভ্যুত্থানের চেহারা নেবে এবং সরকারকে বিদায় করবে। সরকারের পতন এখন সময়ের অপেক্ষা মাত্র।

তিনি আরও বলেন, মান-সম্মান নিয়ে এখনও সরকারের পদত্যাগের সুযোগ আছে। দম্ভ ও জেদ নিয়ে ক্ষমতা আগলে রাখতে চাইলে সরকারকে লজ্জাজনকভাবেই সরে যেতে হবে। বাংলাদেশ এখন তার ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুখোমুখি। এবার মানুষ এই সংগ্রামে বিজয়ী হবে, দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করবে।

সভায় আরও বক্তব্য রাখেন- পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন রাঢ়ী, মীর রেজাউল আলম, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ, আইয়ুব আলী, মোহাম্মদ ফিরোজ, সালাউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, নাঈম খান, ওসমানী আলী, খায়রুল ইসলাম, মোহাম্মদ স্বাধীন, আবদুল হালিম ভূঁইয়া, বিপ্লব হোসেন খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X