কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের ক্ষমতায়নের পথনির্দেশনা দিতে হবে : জেএসডি

‘সংবিধান সংস্কার : জেএসডির প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা
‘সংবিধান সংস্কার : জেএসডির প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভা। ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জুলাই-আগস্টের গণবিপ্লব রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে সেটাকে কাজে লাগাতে হবে। অন্যথায় তা হবে খুবই আত্মঘাতী। সংস্কারকে অতিক্রম করে পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে গেলে জনগণের ক্ষমতায়নকে চিরতরে ধ্বংস করে রাষ্ট্রকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার গর্জনখোলার আরামবাগে ‘সংবিধান সংস্কার : জেএসডির প্রস্তাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেএসডি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ সভা হয়।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে জেএসডি সংবিধান সংস্কারের ২৫ দফা যে প্রস্তাবনা উত্থাপন করেছে, তাতে আমাদের অগ্রযাত্রার পথনির্দেশনার উপকরণ রয়েছে। সব ধরনের সংস্কারে জনগণের ক্ষমতায়নের পথনির্দেশনা থাকতে হবে। দলতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাপনার বিপরীতে জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে এই শাসন ক্ষমতার রূপান্তর ঘটবে। সংসদের উচ্চকক্ষ, নয়টি প্রদেশ, স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তনসহ প্রশাসনের সব স্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধি নিশ্চিত হলে এক অভূতপূর্ব অগ্রগতি সাধিত হবে।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, সরকারকে অস্থির করবার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনাকে ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচারের দোসররা উসকানি তৈরি করছে। তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কুমিল্লা জেলা জেএসডির আহ্বায়ক ওবায়দুল কাদের মোহনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সাংস্কৃতিক সম্পাদক ফারজানা দিবা, আবদুস সোবহান, শাহ্ মোহাম্মদ সেলিম, শেখ আবদুল মান্নান, ওমর ফারুক তাপশ, শহীদুল ইসলাম বাবলু, রফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X