কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি

নির্ধারিত আসন না পেয়ে ফিরে গেলেন কর্নেল অলি
কর্নেল (অব.) অলি আহমদ। ছবি : সংগৃহীত

দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফেরত গেছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরেন সার্ভিস একাডেমি থেকে তিনি ফেরত যান।

এ বিষয়ে এলডিপির একজন নেতা কালবেলাকে বলেন, স্যারের (অলি আহমদ) সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান। কিন্তু তিনি অডিটরিয়ামের ভেতরে ঢোকার পর দলের মহাসচিব রেদোয়ান আহমেদ জিজ্ঞেস করেন- অলি আহমেদের আসন কোনটি? তার জন্য নির্ধারিত আসন নেই এমনটা জানতে পেরে তিনি ফেরত আসেন।

অন্যদিকে বিকেল ৪টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে ১২ দলীয় জোট, বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এনডিএম, এবি পার্টি ও বাংলাদেশ জাসদের প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছেন।

এ সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার (০৩ ডিসেম্বর) ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সংলাপে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X