কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতকে দেওয়া মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি বাতিল করতে হবে’

আবু হানিফ। পুরোনো ছবি
আবু হানিফ। পুরোনো ছবি

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ভারতকে যে সুবিধা দিয়ে আসছে তা আর কোনো দেশ দেয় না। ২০২৩ সালে আওয়ামি লীগ সরকার ভারতকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দেয়। বর্তমান সরকারকে বন্দর ব্যবহারের চুক্তি বাতিল করতে হবে।

ভারতের বিএসএফের গুলিতে বাংলাদেশের পঞ্চগড়ে নাগরিক হত্যা ও ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আজকেও পঞ্চগড়ে বাংলাদেশ সীমান্তে একজনকে হত্যা করেছে বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারছে। ভারত বাংলাদেশের সঙ্গে প্রভুত্বের মতো আচরণ করে। তারা মনে করে আওয়ামি লীগ যেভাবে আচরণ করেছিল বর্তমান সরকার একই রকম আচরণ করবে। ভারতকে বুঝতে হবে এখন আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ভারতের গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে। সেখানকার গণমাধ্যম যা করছে তা সাংবাদিকতার কোনো নিয়মের পর্যায়ে পড়ে না। ভারতের এই গুজবের বিরুদ্ধে বর্তমান সরকারকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের গণমাধ্যম যেন ভারতের গুজবের বিরুদ্ধে সত্য তুলে ধরতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের ছাত্রনেতা ইয়াছিন আরাফাত বলেন, ভারত আমার দেশের মানুষ হত্যা করবে আমরা চুপ থাকব তা হতে পারে না। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সব ধর্মের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। ভারত এসব গুজব ছড়িয়ে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বিক্ষোভ মিছিল সঞ্চালনা করেন ছাত্র নেতা মাহমুদুল হাসান, এছাড়াও বক্তব্য দেন ছাত্র নেতা ইমরান আল নাজির, জালাল আহমেদ, সাবেক ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X