কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না ও পাকিস্তান : রাশেদ প্রধান

বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারত মনে করে বাংলাদেশের তিন পাশে ভারত। ফলে বাংলাদেশ চাপে আছে। কিন্তু ভারত ভুলে গেছে- তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান। ভারত নিজেই এখন ত্রিমুখী চাপে দিশাহারা। দিশাহারা ভারত তাই মিথ্যাচারে লিপ্ত।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিজম ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ছাত্র-সমাজের ঐক্য সংহতকরণ’- শীর্ষক আলোচনা সভায় রাশেদ প্রধান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রিউমর স্ক্যানারের তথ্যমতে- শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের ৪৯টি গণমাধ্যম এখন পর্যন্ত ১৩টি ভুয়া এবং মিথ্যা খবর প্রকাশ করেছে। দিশাহারা ভারতের পাগলামিতে প্রমাণিত হয়েছে, ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে ভারতেরও পতন হয়েছে।

ছাত্র-সমাজকে উদ্দেশ্য করে জাগপার এই সহসভাপতি বলেন, আপনাদের নেতৃত্বে দেশে নতুন সূর্যোদয় হয়েছে। ক্ষমতার লোভে নিজেরা দ্বিধা বিভক্ত হবেন না। আপনাদের ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগ এবং হিন্দুস্তানের সকল কুচক্রী ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের এবং আমাদের আরও একটি বিজয় অর্জন করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, পঞ্চগড় সীমান্তে গতকাল (শুক্রবার) বিএসএফ আবারও বাংলাদেশি হত্যা করেছে। ওপার থেকে ১টা গুলি আসলে এপার থেকে ২টা গুলি করতে হবে। কথাবার্তা পরিষ্কার, জাগপা সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কারো সামনে মাথানত করবে না।

জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহসাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, ঢাকা মহানগর জাগপা নেতা সাব্বির আহমেদ, জাগপা ছাত্রলীগের সহসভাপতি আশফাকুর রহমান মিথুন, জীবন আহমেদ অভি, কেন্দ্রীয় ছাত্রনেতা রেজাউল ইসলাম, এস এম মেহেদী হাসান, এনামুল হক এনাম, মহানগর যুবনেতা পাবেল আহমেদ মাইনুল ইসলাম, মো. স্বাধীন, আল আমিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X