কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানেও তারা সতর্ক রয়েছে।

তিনি বলেন, বর্ডারে বড় ধরনের কিছু ঘটেনি। পরশুদিন আপনারাই পত্রিকায় লিখেছেন যে আমাদের একজন গরু আনতে (বিজিবির গুলিতে নিহত).. কিছু সংখ্যক গরু আমাদের এদিকে ঢুকে গেছে ওদিকেও রয়ে গেছে। ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে।

ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে উপদেষ্টা বলেন, সচিব আসছেন, আলোচনা হবে। আশা করি সম্পর্ক স্বাভাবিক হবে।

সরকারের চার মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, আপনারাই বলেন উন্নতি হয়েছে কি হয়নি?

এদিকে, অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে সরকার অভিযোগ পেয়েছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১০

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১১

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১২

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৩

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৪

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৫

নাহিদা আক্তারের রেকর্ড

১৬

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৭

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৮

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৯

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

২০
X