কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সারের বাজারে বিশৃঙ্খলা ও পোশাক খাতে অস্থিরতা বন্ধে পদক্ষেপ নিন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত

সার সংগ্রহ করতে চাষিদের চরম ভোগান্তি পোহানো এবং সার মিললেও বস্তাপ্রতি ক্ষেত্র বিশেষে অতিরিক্ত ৫০০ টাকা গুনতে হচ্ছে এবং শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এ সময় তিনি সারের বাজারে বিশৃঙ্খলা ও পোশাক খাতে অস্থিরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী যদি কোনো রাজনৈতিক নেতার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে সারের বাজারে বিশৃঙ্খলা চলে তবে তাদের তথ্য দেশবাসীকে অবহেলিত করে ওই দল ও তার নেতার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

কোনো রাজনৈতিক দলের নেতাদের অবৈধ হস্তক্ষেপে কৃষক ও ডিলার যদি জিম্মি হয়ে পড়ে তবে কৃষকরা ওই রাজনৈতিক দল ও নেতার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নামলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে একমত ঘোষণা দিবে বলে জানান মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো কৃষক এবং ডিলারদের জিম্মি করা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কে এম আতিকুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X