কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় কোটায় বুদ্ধিজীবীর তালিকা আর দেখতে চাই না : ফারুক হাসান 

বুদ্ধিজীবী কবরস্থানে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত
বুদ্ধিজীবী কবরস্থানে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা। ছবি : সংগৃহীত

মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গণঅধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ফারুক হাসান বলেন, ’৭১ পরবর্তী সময়ে ৫৪ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের একটি নির্ভুল সঠিক তালিকা আজও আমরা পাইনি। দেশ স্বাধীন হওয়ার পর যারা ক্ষমতার চেয়ারে বসছে তারাই জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

দলীয় কোটা, ভাই কোটা, আপা কোটা, গোপালগঞ্জ কোটায় শহীদদের তালিকা আমরা দেখেছি বিগত দিনগুলোতে। যা বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে পুরোপুরি প্রতারণা। আমরা তরুণদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিনির্মাণ করব। ভারতের বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাস আর বাংলাদেশে চলবে না।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, গণঅধিকার পরিষদের আজকের এই শ্রদ্ধা নিবেদন পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে একটা কথায় বলব, আর যাতে বাংলাদেশে দলীয় বিবেচনায় বুদ্ধিজীবীর নামে বিকলাঙ্গজীবী তৈরি না হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X