কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় ভারত : নিরব

গরিব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
গরিব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ও অপপ্রচার ছড়ানো হচ্ছে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, আসলে তারা বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। এটাই ভারতের মূল উদ্দেশ্য। এর বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর পশ্চিম রাজাবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরিব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নিরব বলেন, ভারত কখনো বাংলাদেশের সঙ্গে তাদের আচরণ দিয়ে বন্ধুত্বের প্রমাণ রাখতে পারেনি। বাংলাদেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় হয়েছে, ততবার ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার জন্য অবদান রেখেছে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা গত চার মাসেও নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারেনি। তারা আওয়ামী লীগের গড়া সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে, কখন তারা তাদের নাগরিক অধিকার- ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে। জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X