কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য-বৈরিতা নেই’

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে কোনো বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনো বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনি প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে। দেশবিরোধী অপশক্তি অতীতে কোনো ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ইনশাআল্লাহ।

এ ছাড়া তিনি বলেন, আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X