কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্রসফায়ারে নিহত বিএনপি নেতার পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

ক্রসফায়ারের শিকার বিএনপি নেতার পরিবারকে বাড়ি এবং চব্বিশের গণঅভ্যুত্থানে তিন জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (৩০ ডিসেম্বর) নীলফামারীতে র‌্যাবের হাতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দেওয়া হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নীলফামারীতে জেলা বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ৩০ ডিসেম্বর বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন তারেক রহমান। পাশাপাশি চব্বিশে ছাত্র-জনতার গণআন্দোলনে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুরের শহীদ পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১০

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১১

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১২

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৩

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৬

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৭

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৮

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৯

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

২০
X