কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম

আহত ফারুক হাসান ও রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
আহত ফারুক হাসান ও রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার সঙ্গে জড়িতদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

শনিবার (০৪ জানুয়ারি) বিকালে শাহবাগ থানায় বসে তিনি একথা বলেন। এ সময় তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে ফারুক হাসানের ওপর হামলা হয়।

ফারুক হাসান অভিযোগ করে বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে অতিথি করা হয়। আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান। সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক। এ সময় শহীদ মিনারেই ফারুকের ওপর হামলা হয়।

রাশেদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত ১০-১৫ জন ফারুক হাসানের ওপর হামলা করেছে। সরকারের সমালোচনা করার কারণেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X