কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সালাহউদ্দিন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য আমরা এখনো সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারিনি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু দিনের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নীতি-নির্ধারক। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি। তবে এটা যেন কিংস পার্টির মতো সরকারের আশ্রয়-প্রশ্রয়ে না হয়।

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তিনি রওনা হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। লন্ডনে বড় মেয়ের বাসায় ছিলেন তিনি। সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X