কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার দিন রাস্তায় যানজট হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষে দুঃখ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন অন্যায় আক্রোশের শিকার হওয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের অমূল্য ভালোবাসা প্রকাশের কারণে সেদিন রাস্তায় অনেক যানজট হয় এবং অনেকের জন্য বিভিন্ন অসুবিধার কারণ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে এজন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। পরিস্থিতি বিবেচনায় ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে সুনজরে দেখবেন বলে আমরা প্রত্যাশা করছি।

তিনি বলেন, দেশবাসী অবগত আছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে দেশনেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসীর এটাও স্মরণ আছে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের প্রতি আপোষ না করে, দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে বিগত সরকারের দেওয়া মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন। কারাগারে থাকাকালীন সময়ে উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ওনার পরিবার থেকে বারবার আবেদন করা স্বত্বেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়নি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে দেশনেত্রী কারাগার থেকে মুক্তি পান বটে; কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে বিদেশে আরও উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, এরই ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে করে ম্যাডাম বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেন। গুলশানে নিজের বাসা থেকে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবার পথে এই সময় বিপুল সংখ্যক জনগণ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X