কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জেনেভা ক্যাম্পে যুবদলের কম্বল বিতরণ

জেনেভা ক্যাম্পে যুবদলের কম্বল বিতরণ

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে যুবদলের পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) মোহাম্মদপুর থানা যুবদলের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় জেনেভা ক্যাম্পের প্রায় শতাধিক বাসিন্দাকে শীতের কম্বল দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আতাউর রহমান ঢালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, ৩২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও শেরেবাংলা নগর থানা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল বাবু।

সভাপতির বক্তব্যে মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, ৩২ নম্বর ওয়ার্ডের জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এই জেনেভা ক্যাম্প থেকে মাদক ক্যানসারের মতো পুরো মোহাম্মদপুর এলাকায় ছড়িয়ে পড়ছে। এই ব্যাধি রাজনৈতিক ও সামাজিকভাবে আমাদের নির্মূল করতে হবে। আমরা এ অঙ্গীকার করেই এসেছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যহত থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদক ও সন্ত্রাসমুক্ত সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে। মাদক কারবারি ও সমাজে বিশৃঙ্খলাকারীদের সঙ্গে কোনো আপস নেই। তাদের দেখামাত্র আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আতাউর রহমান ঢালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-১৩ আসনে কাজ করবেন। মাদক, কিশোর গ্যাং নির্মূলে ও ঢাকা ১৩ আসনের সৌন্দর্য বর্ধনে কাজ করবেন। গরিব, মেহনতি, দুস্থ মানুষের সব সময় পাশে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X