কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফারুক হাসানকে দেখতে হাসপাতালে আমীর খসরু

ফারুক হাসানের পাশে আমীর খসরু। ছবি : কালবেলা
ফারুক হাসানের পাশে আমীর খসরু। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি বিএসএমএমইউতে যান। এছাড়া ফারুক হাসানকে দেখতে আসেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম ও সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়, আরও নিন্দনীয় আসামিদের জামিন পাওয়া। ঘটনার পিছনে কারা আছে, সরকারের উচিত তদন্ত করে খতিয়ে দেখা। ফারুক হাসানের প্রতি দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছি, বিচার পাইনি। এখনো যদি হামলার শিকার হই, বিচার না পাই। তাহলে কোথায় পরিবর্তন হলো? আমরা এই ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং শারমিন মুর্শিদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি।

তিনি আরও বলেন, এরপরও আসামিদের জামিন করাল কারা? তারা কি সরকারের থেকেও শক্তিশালী। আমরা বিচারকের পদত্যাগ দাবি করছি, তিনি কিভাবে, কোন গ্রাউন্ডে জামিন অযোগ্য মামলায় অপরাধীদের জামিন দিলেন? আসামিরা কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত যে, জমিনের পর দুধ দিয়ে গোসল করেছে। ঘটনার পিছনের রহস্য উদ্ঘাটন করার আগেই আসামিদের জামিন প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি। হাসিনার আমলের মতো সবকিছু চলছে।

১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম বলেন, আমরা গণঅধিকার পরিষদের সঙ্গে আছি। ফারুক হাসান আমাদের সহযোদ্ধা, হাসিনার পতনে তিনি ভূমিকা রেখেছেন। তার ওপর হামলার বিচার না হওয়া দুঃখজনক।

এ সময় ফারুক হাসান বলেন, আসামিদের আমি তো ক্ষমা করিনি। তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জমিন দিলেন? আমি আসামিদের গ্রেপ্তার দাবি করছি। আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হাসপাতালে, আর ওরা কিভাবে জামিনে মুক্ত?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X