কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামা হবে : কর্নেল অলি

এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।

সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর মজবাজারে এলডিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, ৫ আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি। এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রামের ফলে হয়েছে। রাজনীতিবিদরা দীর্ঘ ১৫ বছর ধরে আন্দোলন করে মাঠ উত্তপ্ত করেছে। জুলাই মাসে ছাত্র-জনতা ও রাজনীতিবিদরা একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।

এলডিপি সভাপতি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে ৩শ, ৪শ, এমনকি ৫শ’ পর্যন্ত মামলা হয়েছে। ৫ আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। তাই আমাদের সর্বাগ্রে দাবি হলো জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিতরা সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার নির্বাচন কবে হবে। কীভাবে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

অলি আহমদ বলেন, আমরা সংস্কার চাই। তবে সংস্কারের কোনো আলামত দেখছি না। গত ৬ মাসে কোনো দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আশানুরূপ সংস্কার কাজে অগ্রগতি না হওয়ায় জাতি হতাশ। জাতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। আমি মনে করি তারা অপারগ। তাদের সেই দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মস্পৃহা নেই।

এলডিপি সভাপতি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে বর্তমান সরকার জনরোষে পড়বে। বর্তমান সরকারের উপদেষ্টারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদসহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X