কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় জামায়াত কর্মী হত্যার ঘটনায় শাস্তির দাবি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুষ্টিয়া জেলার মিরপুরে জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জানুয়ারি) এক বিবৃতি এ দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, কুষ্টিয়া জেলার মিরপুরে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্য বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর কর্মী খোকন মোল্লা নিহত এবং আরও ৩৫ জন নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নিহত খোকন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদান জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি বলেন, একটি স্কুলের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর জাতি যখন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা মনে করি এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকি স্বরূপ। এই ঘটনায় প্রমাণিত হয়, পতিত স্বৈরাচারের দোসররা সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে পতিত স্বৈচারাচারের দলীয় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।

অবিলম্বে কুষ্টিয়া জেলার মিরপুরে হামলার ঘটনার তদন্ত করে ফ্যাসিবাদের দোসর জাসদ (ইনু) থেকে আগত নব্যবিএনপি নামধারী সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১০

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১১

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১২

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৪

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৫

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৬

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৭

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৮

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

২০
X