কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি

তিন দিনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি

একদফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি ও তাদের শরিকরা। এর মধ্যেই বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলটি। এরই অংশ হিসেবে আবারও টানা তিন দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারা দেশে প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছে দলটি।

আজ ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ বিএনপির সাংগঠনিক থানাগুলোয় নেতাকর্মীরা প্রচারপত্র বিলির কর্মসূচি পালন করছেন। যেখানে অংশ নিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।

আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে বিএনপি। ওই দিন ঢাকায় দুটি গণমিছিল হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা তিনটায়। গুলশান-২ থেকে শুরু করে গুলশান-১ ও তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। যা সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

তিন দিনের এই কর্মসূচির শেষের দিনে সারা দেশে পদযাত্রা করবে বিএনপি। এসব কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দল ও জোটগুলোও পালন করবে।

এর আগে গত মঙ্গলবার (১৫ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X