কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া ছিলেন কৃষক বান্ধব নেতা : টিএস আইয়ুব 

যশোরের অভয়নগরে চলশিয়া ও পাইরা ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। ছবি : কালবেলা
যশোরের অভয়নগরে চলশিয়া ও পাইরা ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে কথা বলেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষক বান্ধব নেতা ছিলেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিনি বলেছেন, শহীদ জিয়া এ দেশের কৃষকের জন্য নিরলস পরিশ্রম করেছেন। এ দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তিনিই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে যশোরের অভয়নগরে চলশিয়া ও পাইরা ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টিএস আইয়ুব বলেন, আজকে সময় এসেছে দেশের জন্য কাজ করার। এ দেশে কৃষিতে বিপ্লব ঘটাতে হবে। কৃষকের ভাগ্যোন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক দল সারা দেশব্যাপী কাজ করছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়া এ দেশের কৃষকের জন্য নিরলস পরিশ্রম করেছেন। খাল খনন করে কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন এবং এ দেশকে তিনিই তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। শহীদ জিয়া এ দেশে কৃষক বান্ধব নেতা ছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দল কৃষকের জন্য নিরলসভাবে পরিশ্রম করছে।

কৃষক দলের কেন্দ্রীয় এই নেতা বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই অঞ্চলের ভবদাহ সমস্যা সমাধানে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানো হবে ইনশাল্লাহ।

কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দল সারা দেশের ইউনিয়নে ইউনিয়নে কৃষক সমাবেশ করছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষি ও কৃষকের সমস্যাসমূহ চিহ্নিত করা হচ্ছে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সে অনুযায়ী কৃষকের সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কৃষকদের মুখে হাসি ফোটাবে।

কৃষক দল অভয়নগর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান সুমন মোগলের সভাপতিত্বে কৃষক সমাবেশে আরও বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি, পৌর বিএনপির সভাপতি আবু নঈম, পৌর সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, পৌর সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান লিপু প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X