কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার গণমিছিলের অনুমতি পেল বিএনপি

শুক্রবার গণমিছিলের অনুমতি পেল বিএনপি

আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) ঢাকায় গণমিছিলের অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের একদফা দাবিতে ১৮ আগস্ট রাজধানীতে গণমিছিল করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ জন্য ১৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়।

দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়, ১৮ আগস্ট দুপুর ৩টায় দয়াগঞ্জ থেকে শুরু করে সায়েদাবাদ ব্রিজ হয়ে ধলপুর, গোলাপবাগ, মানিকনগর বিশ্বরোড, কমলাপুর স্টেডিয়াম, মুগদা বিশ্বরোড, খিলগাঁও রেল ক্রসিং পার হয়ে শাহজাহানপুর ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে তাদের মিছিল।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকের সই করা চিঠিতে বলা হয়, ১৮ আগস্ট শুক্রবার দুপুর ৩টায় গুলশান-২ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে। গুলশান-১, ওয়ারলেস গেট, তিতুমীর কলেজ, মহাখালী জলখাবার রেস্টুরেন্ট, কাঁচাবাজার, মহাখালী বাসস্ট্যান্ডে এসে গণমিছিল শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X