কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের নেতার ওপর হামলার নিন্দা-প্রতিবাদ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া পৌরসভার আহ্বায়ক মো. সাকিবের ওপর বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি জানিয়ছেন।

এর আগে সোমবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ছোট ভাই সাগর ও পৌর যুবদলের সভাপতি তাইজুলের নেতৃত্বে ৩০-৪০ জন লোক মিলে শাকিবের ওপর বর্বরোচিত হামলা করে মৃত ভেবে ডাস্টবিনের পাশে ফেলে দেয়।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, সাকিবের ওপর স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীর বর্বরোচিত হামলা আওয়ামী ফ্যাসিবাদের লক্ষণ। আওয়ামী লীগ যেভাবে অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা করে ঠিক সেভাবেই স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

নেতারা আরও বলেন, ১৬ বছর আওয়ামী জুলুমের শিকার বিএনপির নেতাকর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ অপ্রত্যাশিত। ভুলে যাবেন না আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম, প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও আবার নতুন লড়াই শুরু হবে।

এর আগেও পটুয়াখালী, বাকেরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিএনপির নেতাকর্মীদের দ্বারা কয়েকটি জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

নেতারা অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X