রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর

বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালিয়েছে
বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালিয়েছে। ছবি : কালবেলা

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। এতে বিপাকে পড়েছেন ৫ শতাধিক যাত্রী। স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালিয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ যাত্রীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রেলওয়ের রানিং স্টাফরা সোমবার মধ্যরাত থেকে রাজশাহীর কোনো ট্রেন ছাড়েননি।

তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে যাত্রীরা স্টেশনে ভাঙচুর চালায়। স্টেশনে যাত্রীদের বসার জন্য থাকা চেয়ারগুলো ভাঙচুর করে। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের ভেতরের বিভিন্ন রুমের দরজা ধাক্কাধাক্কি করে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল তিতুমীর এক্সপ্রেস ট্রেন। তবে রেলের স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেন যাত্রীরা। তাদের অভিযোগ, এখনও অনলাইনে টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। যদি ট্রেন বন্ধ থাকে তাহলে কেন টিকিট বিক্রি করা হচ্ছে। হঠাৎ করে আন্দোলনের ঘোষণা দেওয়ায় অধিকাংশ যাত্রী জানতেন না সারা দেশে ট্রেন চলাচল বন্ধ আছে। এ অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেলস্টেশনের চেয়ার ভাঙচুর করে।

এ ছাড়া রেলের এক কর্মচারীকে মারধর করা হয়। পরে বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুই স্টাফকে আটকে রাখে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন।

তিতুমীর এক্সপ্রেসের যাত্রী মোহাম্মদ আলী জানান, ট্রেন পুরোপুরি বন্ধের বিষয়টি যাত্রীদের এসএমএসের মাধ্যমে অন্তত জানার দরকার ছিল কর্তৃপক্ষের। হঠাৎ করে এমন সিদ্ধান্তে অনেক যাত্রী সাতসকালে স্টেশনে গিয়ে ফিরে গেছেন। ট্রেন বন্ধের সিদ্ধান্ত হয়েছে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের জানায় না। একটা দুঃখজনক ব্যাপার। আমাদের প্রত্যাশা কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করবে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, ট্রেন চলাচল বন্ধের কারণে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে কিছু চেয়ার ভাঙচুর করেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। কাউন্টারে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া যারা অনলাইনে টিকিট কিনেছেন আগামী তিন কার্যদিবসের মধ্যে তারাও টাকা ফেরত পাবেন। বর্তমানে স্টেশনের পরিবেশ শান্ত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

১০

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১১

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১২

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১৩

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৪

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৫

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৬

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৮

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৯

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

২০
X