কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি ক্ষেত্রে ব্রাজিলের ইনভেস্ট করার আগ্রহ আছে : আমীর খসরু

কথা বলছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
কথা বলছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষিতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ব্রাজিল কৃষিতে অনেক এগিয়ে আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন। সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে এবং এক ঘণ্টার পর রাষ্ট্রদূতের গাড়ি বেরিয়ে যায়।

প্রায় এক ঘণ্টা বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় আমীর খসরু বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, দুই দেশের মধ্যে যে সম্ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।

এ ছাড়া ফার্মাসিটিক্যালস, গার্মেন্টস, জুট রপ্তানি কীভাবে বাড়ানো এবং গবাদিপশুর উন্নয়নে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

খসরু বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয় সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালনপালনে তাদের সহযোগিতা নিতে।

তিনি বলেন, স্পোর্টসের ব্যাপারে আপনারা জানেন, ফুটবলের কথা। আমরা কীভাবে ব্রাজিলিয়ান কোচ এনে কীভাবে বাংলাদেশের ফুটবলের ইম্প্রুফ করা যায় সে বিষয়ে কথা বলেছি। তারা বলেছেন, ঠিক আছে আগামীদিনে আমরা তাদের সঙ্গে কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X