কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর নিউমার্কেট থানার পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন- কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান (বিল্লাল) ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাক আহাম্মদ (চঞ্চল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান (বিল্লাল) ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাক আহাম্মদকে (চঞ্চল) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

এর আগে, গত শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে আটক ছাত্রদল নেতা মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেন তার সমর্থকরা। পরে তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেন ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। ওই হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরে হামলায় জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X