কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জুলুম-নির্যাতনের প্রতিশোধ নেবে বিএনপি’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অত্যাচার, নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি।

তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে দেশ গঠনের কঠোর চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ঝিনাইদহ ড্রিমভ্যালি অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল। যে কারণে রাজনৈতিক দলগুলোর প্রতি দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। দেশের সাধারণ মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের কাজ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রকাঠামোর বিভিন্ন স্তরে জনবল নিয়োগ করা হবে। স্বৈরাচার হাসিনার কিছু দোসর দেশের ব্যাংক খাত লুটতরাজ করে বিদেশে টাকা পাচার করেছে। আমরা ক্ষমতায় গেলে ব্যাংকিং খাতে অর্থনীতির নিয়মে সংস্কার করা হবে। যাতে দেশের অর্থনীতি মজবুত ও সুদৃঢ় হয়।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় সিন্ডিকেট প্রথা ছিল। বিএনপি এই সিন্ডিকেট প্রথা ভেঙে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের মানুষের জন্য দেশিয় পণ্য প্রদান করা হবে।

এ ছাড়া নারীদের জন্য কার্ড প্রদান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক সুবিচারসহ কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. মোরশেদ হাসান খাঁন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য ও প্রশিক্ষক ফারজানা শারমিন পুতুল, বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পুসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X