কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করুন : সেলিম উদ্দিন 

জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিমের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিমের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল- জুলাই-আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে, এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফ্যাসিবাদের বিচারের দীর্ঘসূত্রতাই ফ্যাসিবাদকে নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দিয়েছে। অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করুন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদ; জুলাই-আগস্ট গণহত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পথসভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম অঞ্চলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিংয়ে এবং উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেলের সামনে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তর-পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা আমির জননেতা মতিউর রহমান, মকবুল আহমেদ, কামরুল হাসান, বদিউজ্জামাল, ফিরোজ আলম, মুহিবুল্লাহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১০

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১১

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১২

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৪

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৬

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৭

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৮

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৯

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

২০
X