কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবি পার্টির নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক

এবি পার্টির সভা। ছবি : কালবেলা
এবি পার্টির সভা। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, কাউন্সিলের পর ‘আমার বাংলাদেশ পার্টি’র পুনর্জন্ম হয়েছে।

রোববার (২ জানুয়ারি) এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কনেল (অব.) হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অভিষেক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নিকট জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতিসহ নানা বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। যা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।

তিনি আরও বলেন, আমাদের রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামতের রাজনীতি। আমরা সম্পাদকীয় কমিটি গঠনও করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐকমত্য তৈরি এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বিরাট চ্যালেঞ্জ।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি সেই ধরনের জটিল পরিস্থিতিতে ‘আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’ নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল। সারা দেশের মানুষের মাঝে ঘুরে ঘুরে সংগঠন তৈরির প্রচেষ্টা আমরা চালিয়েছি।

ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন করতে গিয়ে আমাদের অফিসে গুলি চালানো হয়েছে। আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাইবোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি।

অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাসহ বিভিন্ন বিভাগের সম্পাদকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১০

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১১

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

১৩

চবির সিনেট সদস্য হলেন ৫ এমপি

১৪

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৫

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১৬

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১৭

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১৮

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৯

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

২০
X