কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই’

নাগরিক সমাবেশে বক্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
নাগরিক সমাবেশে বক্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের কথা বলে ছয় মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেশের জনগণ দেখতে পায়নি। এ সরকারের কথাবার্তায় মনে হচ্ছে- সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি অবিলম্বে দ্রুত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নির্বাচনী রোড ম্যাপ দ্রুত আহ্বান জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো একটি নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেওয়া। অবিলম্বে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার পতনের লক্ষ্য ছিল এক। এই কারণে দেশে বাকশাল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ সংগ্রাম করেছিল ১৭ বছর।

নাগরিক সমাবেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌল্লা চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ ও তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সংবিধান অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ, জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম ও কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাজান মিয়া সম্রাটসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X