কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানের ৩১ দফা সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে সক্ষম’

ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা
ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ডা. মাজহারুল আলম বলেন, সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের সেরা। কবির ভাষায়, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি’। অথচ, গত ১৬ বছর ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের কাছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী সরকার অসহায় আত্মসমর্পণ করেছিলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ভীনদেশি সাংস্কৃতিক আগ্রাসনকে মোকাবিলা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশকে সঠিকভাবে মেরামতের নির্বাচন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্যই গত দেড় যুগ পতিত ফ্যাসিস্ট সরকারের অমানবিক নির্যাতন সহ্য করেছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক রাশেদুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাউশি) অধ্যাপক শহিদুল ইসলাম। প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের উদীয়মান ছাত্র-ছাত্রীরা নৃত্য, গান, বক্তৃতা, ইংরেজি বক্তৃতা পরিবেশন করে।

মাউশি’র অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, সারা দেশে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তারুণ্যের অগ্রযাত্রা নিশ্চিত করতে চায়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীসহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাওসার মোল্লা, শামসুল হক তারা, মাফিকুর রহমান সেলিম, মাহবুব আলম মাস্টার, অধ্যাপক শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলামসহ এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X